× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১২:২৮ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোংলা বন্দরে উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং খুলনায় শিশু-কিশোরদের ক্রীড়া উৎসব উদ্বোধনসহ রয়েছে দিনব্যাপী নানা কর্মসূচি।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে দুই জেলায় চলছে ব্যাপক প্রস্তুতি। নতুন সাজে সেজেছে খুলনা জেলা স্টেডিয়াম। প্রস্তুত করা হচ্ছে মঞ্চ ও গ্যালারি। বৃহস্পতিবার দুপুরে এই স্টেডিয়ামেই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় পর্ব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এর আগে, বাগেরহাট হযরত খানজাহান আলীর (র.) মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফর সূচী অনুযায়ী সকাল ১০টায় প্রধানমন্ত্রী মোংলা বন্দরে পৌঁছাবেন। মোংলা বন্দর থেকে প্রধানমন্ত্রী সড়কপথে বাগেরহাটে আসবেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বাগেরহাটে এটি তার দ্বিতীয় সফর। এর আগে গত ২২ অক্টোবর বাগেরহাটের মোংলা ও সুন্দরবন পরিদর্শন করেন তিনি।

এ বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহম্মেদ মোস্তফা বলেন, “৫ নভেম্বর সকাল ১০টায় প্রধানমন্ত্রী মোংলা বন্দরে পৌঁছাবেন। এরপর বন্দরের সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন”।

তিনি বলেন, “প্রধানমন্ত্রীর ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে ওই প্রকল্পের নির্মাণ কার্যক্রম শুরু হবে। সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন সফরের সময় ওই চুক্তি স্বাক্ষরিত হয়। গত ১০ অক্টোবর বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী জেটি নির্মাণ কার্যক্রম শুরু হচ্ছে। নতুন প্রকল্পটি ব্যয় নির্ধারণ ধরা হয়েছে চার হাজার ৬৮ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার অর্থায়ন করবে ৪৭৫ কোটি টাকা এবং চীনের অর্থায়ন থাকবে তিন হাজার ৫৯৩ কোটি টাকা”।

তিনি আরও জানান, ৩৬৮ মিটার দৈর্ঘ্যের ওই কনটেইনার টার্মিনালের সাথে ইয়ার্ড তৈরি হবে। ডেঞ্জারাস কার্গো হ্যান্ডলিং ব্যবস্থাও থাকবে। নতুন কনটেইনার ইয়ার্ডে ৪৯টি ইকুপমেন্ট যুক্ত থাকবে। ঘণ্টায় ৩০টির বেশি কনটেইনার খালাস করা যাবে। এতে বছরে চার লাখ টিউজ কনটেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা অর্জন করবে মোংলা বন্দর।

একই দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বন্দরের ৯ নম্বর জেটিতে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ারও কথা রয়েছে।

বাগেরহাটে হযরত খানজাহান আলীর মাজার জিয়ারত শেষে খুলনায় নতুন কুঁড়ি সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা