× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিরোজপুরে পুকুরে বিষ, দেড় লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

পিরোজপুর প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ ২২:৪৫ পিএম

পিরোজপুরে পুকুরে বিষ, দেড় লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

পিরোজপুর সদর উপজেলার একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় দেড় লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। সোমবার রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করেছে বলে অভিযোগ করেছেন মালিকপক্ষ। মঙ্গলবার সকালে মাছ মরে ভেসে উঠলে বিষয়টি জানাজানি হয়।

পুকুরটি উপজেলার টোনা ইউনিয়নের তেজদাসকাঠি গ্রামের তালুকদার বাড়ির তাসলিম তালুকদারের।

পুকুরের মালিকপক্ষের তসলিম তালুকদারের দাবি, পুকুরে প্রায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ মাছ ছিল। মাছগুলো বড় হয়ে ওঠায় শিগগিরই ধরার পরিকল্পনা করেছিলেন তারা। মঙ্গলবার সকালে মাছের খাবার দেওয়ার পরও মাছ খাবার না খাওয়ায় সন্দেহ হয়। কিছুক্ষণ পর মাছ মরে ভেসে উঠতে শুরু করে। তাদের সন্দেহ, আগের রাতে বিষ প্রয়োগের কারণে মাছগুলো মারা গেছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।

পরিবারের সদস্য মিরোন তালুকদার বলেন, পুকুরে প্রায় ১ হাজার ২০০ মাছ ছিল। সকালে খাবার দেওয়ার সময় মাছগুলো ভেসে ওঠেনি। পরে ধীরে ধীরে মরা মাছ পানির ওপরে ভেসে ওঠে। বিষয়টি সদর থানায় জানিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ তদন্ত করতে আসবে বলে জানিয়েছে।

মহসিন তালুকদার বলেন, পুকুরের সবকিছু স্বাভাবিক ছিল। সকালে উঠে দেখেন মাছগুলো ধীরে ধীরে মরে ভেসে উঠছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই।

স্থানীয় আবু হোসেন মল্লিকও মাছ মরে ভেসে থাকতে দেখেছেন বলে জানান।

পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসিবুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ধারণা করা হচ্ছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা