× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশিক সাঈদ গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ ২০:৩১ পিএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬ ২০:৩৩ পিএম

আশিক সাঈদ গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার। ফাইল ছবি

আশিক সাঈদ গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার। ফাইল ছবি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ডিআইজি মো. আশিক সাঈদ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ পদে পদায়ন করা হয়েছে।

নতুন দায়িত্বে আসার আগে আশিক সাঈদ রাজশাহী রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

শিল্পাঞ্চল অধ্যুষিত গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং নাগরিকদের পুলিশি সেবা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন কমিশনারের দায়িত্বকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে শিল্প-কারখানার নিরাপত্তা, শ্রমিক অসন্তোষ মোকাবিলা এবং মহানগরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনায় তার ভূমিকা নিয়ে প্রত্যাশা রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা