× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক আজও অবরোধ

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ ১৯:৫২ পিএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক আজও অবরোধ করে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক আজও অবরোধ করে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকরা গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায়।

সকাল থেকে যানচলাচল স্বাভাবিক থাকলেও বেলা ১১টার দিকে মহাসড়কের কোনাবাড়ী এবং মৌচাকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। আধাঘণ্টা পর সাড়ে ১১টার দিকে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়। মঙ্গলবার গাজীপুরের ভোগড়া, নাওজোর, মৌচাক ও পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকরা অবেরাধ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহানগরীর কোনাবাড়ী ও মৌচাকে একাধিক স্থানে শ্রমিকরা মহাসড়কে নেমেছে। তবে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় অন্য দিনের মতো অবরোধ না থাকলেও থমথমে পরিবেশ বিরাজ করছে। একদিকে শেষ হলে আরেক দিকে শুরু হয় পোশাক শ্রমিকদের আন্দোলন। ভোগড়া, নাওজোর, মৌচাক ও পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটছে।

এদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে আজ গাজীপুরের বিভিন্ন এলাকার প্রায় ৫০টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। প্রতিটি কারখানার গেটে লেখা রয়েছে কারখানা বন্ধ। তবে সড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিতে দেখা গেছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন বলেন, সকালে চন্দ্রা পল্লী বিদ্যুৎ মোড়সহ বিভিন্ন স্থানে শ্রমিকরা জড়ো হওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সেখান থেকে ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকরা নাওজোর এলাকায় গিয়ে মহাসড়কে অবস্থান নেন। উদ্ভূত পরিস্থিতিতে গাজীপুরে ৫০টি কারখানা ছুটি দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। নাওজোর এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে সরানোর চেষ্টা করছে।

তিনি আরো বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মোড়ে শিল্প পুলিশ, বিজিবি ও জেলা মহানগর পুলিশের সদস্যরা সতর্ক অবস্থান নেন। তবে সকাল সাড়ে ১০টার পর থেকে পরিস্থিতি বদলাতে থাকে। পোশাক শ্রমিকরা রাস্তায় নামতে শুরু করে। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে।

প্রসঙ্গত, গত কয়েকদিন যাবত কালিয়াকৈরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, সফিপুর ও কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছে শ্রমিকরা। এসব ঘটনায় কোনাবাড়ী, বাসন ও কালিয়াকৈর থানায় তিনটি মামলা করেছে পুলিশ।

মামলাগুলোতে কয়েক হাজার শ্রমিককে আসামি করা হয়েছে। এছাড়া আন্দোলনে অংশ নেওয়া ও উসকানি দেওয়ার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা