× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ ১৭:৫০ পিএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬ ১৭:৫১ পিএম

সড়কে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সড়কে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড়ের জালকুড়ি এলাকায় শ্রমিক ও বহিরাগতদের সড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এসময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে সড়কে অগ্নিসংযোগ করেন অবরোধকারীরা।

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলা আড়াইটার দিকে কাঠেরপুল এলাকার বিভিন্ন কারখানা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শ্রমিকরা শিবু মার্কেট এলাকায় জড়ো হন। আন্দোলনে আবীর ফ্যাশন, মেট্রো নিটওয়্যার, মাইক্রো ফাইবার ও আজাদ নিট কম্পোজিটের শ্রমিকেরা অংশ নেন। বিক্ষুদ্ধ শ্রমিকেরা পুলিশ ও বিজিবির সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ছুড়েছে।

স্থানীয়দের ভাষ্য, দুপুরের খাবারের বিরতির পর আবীর ফ্যাশনের শ্রমিকরা কাজে না ফিরে কারখানার সামনে অবস্থান নেন। কিছুক্ষণ পরে কারখানাগুলো ছুটি ঘোষণা করলে আরও শ্রমিক রাস্তায় নেমে আসে বলে জানান শ্রমিকেরা। কিছুক্ষণের মধ্যে আশপাশের অন্য কারখানার শ্রমিকেরাও সেখানে এসে যোগ দেন।

এসময় শ্রমিকদের সড়কে প্রবেশ ঠেকাতে শিবু মার্কেট এলাকায় পুলিশ বাধা দিলেও তা অতিক্রম করে তারা মূল সড়কে উঠে পড়েন। একপর্যায়ে লিংক রোডের উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকে পড়ে যানবাহন।

পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, “শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির বিষয়টি পুলিশ অবগত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি”।

বিকাল ৫টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত সংঘর্ষ অব্যাহত আছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা