× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশি ব্যারিকেড ভেঙে ফতুল্লায় ফের সড়ক অবরোধ শ্রমিকদের

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ ১৬:৫৭ পিএম

পুলিশি ব্যারিকেড ভেঙে দ্বিতীয় দিনের মতো ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পুলিশি ব্যারিকেড ভেঙে দ্বিতীয় দিনের মতো ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পুলিশি ব্যারিকেড ভেঙে দ্বিতীয় দিনের মতো ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রমিকরা সড়কে না নামলেও বেলা পৌনে ৩টার দিকে শিবু মার্কেট এলাকায় বিক্ষোভ শুরু করেন তারা।

এ সময় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মানবঢাল তৈরি করে ব্যারিকেড দিয়ে শ্রমিকদের আটকে রাখার চেষ্টা করেন। তবে পুলিশের ব্যারিকেড ভেঙে শ্রমিকরা মূল সড়কে উঠে আসেন। এতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার নাম প্রকাশ না করার শর্তে বলেন, “শ্রমিকরা সকাল থেকে সড়কে না নামলেও দুপুরের পর বিক্ষোভে নামেন। তাদের শান্ত করার চেষ্টা করা হলেও তারা ব্যারিকেড ভেঙে মূল সড়কে উঠে পড়েন”।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিজিবির অন্তত চার প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন। পরিস্থিতি কিছুটা উত্তেজনাকর হলেও এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এর আগে সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ ও বিজিবি সদস্যদের মোতায়েন থাকতে দেখা যায়। চাষাঢ়ায় বিকেএমইএর কার্যালয়ের সামনেও পুলিশি পাহারা জোরদার করা হয়।

এদিকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন স্থানে মিছিল ও কয়েকটি পয়েন্টে অবস্থান নিতে দেখা গেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা