× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিনোদপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাউথ উদ্দীনের উন্নয়নের অঙ্গীকার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ ১৩:২৫ পিএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬ ১৭:০৬ পিএম

৮ নম্বর বিনোদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ফার্মাসিস্ট মো. সাউথ উদ্দীন। ছবি: সংগৃহীত

৮ নম্বর বিনোদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ফার্মাসিস্ট মো. সাউথ উদ্দীন। ছবি: সংগৃহীত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শিবগঞ্জ উপজেলার ৮ নম্বর বিনোদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে উঠান বৈঠক ও মতবিনিময় করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ফার্মাসিস্ট মো. সাউথ উদ্দীন। বৈঠকে তিনি ইউনিয়নের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে উন্নয়ন, নাগরিক সেবা ও জনকল্যাণে নিজের পরিকল্পনা তুলে ধরেন।

মতবিনিময় সভায় সাউথ উদ্দীন বলেন, “ভাঙাচোরা সড়ক, জলাবদ্ধতা, বেকারত্ব এবং নাগরিক সুযোগ-সুবিধার ঘাটতি বিনোদপুর ইউনিয়নের অন্যতম সমস্যা”।

নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি একটি আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করবেন তিনি।

নিজের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, “সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়, স্থানীয় হাটের অবকাঠামোগত উন্নয়ন, গুরুত্বপূর্ণ সড়কে সৌরবিদ্যুৎচালিত সড়কবাতি স্থাপন এবং ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কারের উদ্যোগ নেওয়া হবে”।

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে সাউথ উদ্দীন জানান, প্রতি তিন মাস অন্তর পাঁচ দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনা মূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে ইউনিয়নের সাধারণ মানুষ সহজে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।

শিক্ষা ও কর্মসংস্থান খাতেও বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। তার পরিকল্পনার মধ্যে রয়েছে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, উচ্চশিক্ষায় আগ্রহীদের সহযোগিতা, বেকার তরুণদের দক্ষতা উন্নয়নে মিনি আইটি সেন্টার স্থাপন, খেলাধুলার প্রসার এবং মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা।

পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া মক্তব কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

স্থানীয় বিরোধ নিষ্পত্তি ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ বিভিন্ন পেশার অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে পরামর্শক কমিটি গঠনের প্রস্তাব দেন এই চেয়ারম্যান প্রার্থী। এ ছাড়া ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব প্রতিবছর জনসমক্ষে প্রকাশ এবং সরকারি অর্থের ব্যবহারে অনিয়ম ও দুর্নীতি বন্ধের অঙ্গীকার করেন তিনি।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি ২০২৭ থেকে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা