× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় ‘মুড়ির প্যাকেট’ বিস্ফোরণে দগ্ধ জামায়াত নেতা

খুলনা অফিস

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ ১৩:০৮ পিএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬ ১৩:০৮ পিএম

বিস্ফোরণের পর লন্ডভন্ড ঘরের আসবাব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিস্ফোরণের পর লন্ডভন্ড ঘরের আসবাব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঘরের দরজার সামনে পলিথিনের প্যাকেটে মোড়ানো মুড়ি পড়ে থাকতে দেখে সেটি ভেতরে নিয়ে গিয়েছিলেন এম এম মনিরুল ইসলাম। প্যাকেটটি ঘরের মেঝেতে রাখার সঙ্গে সঙ্গেই ঘটে বিস্ফোরণ। এতে দগ্ধ হন ৬৩ বছর বয়সী এই জামায়াত নেতা। আগুন ধরে যায় ঘরের আসবাবপত্রেও।

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি কলের পুকুরের পশ্চিম পাশে মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আহত মনিরুল ইসলাম স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি। দিঘলিয়া থানার অফিসার (ওসি) অরূপ কুমার চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন মনিরুল ইসলাম। এ সময় বসতঘরের দরজার সামনে পলিথিনের প্যাকেটে মুড়ি দেখতে পান তিনি। কেউ ভুল করে প্যাকেটটি বাইরে রেখে গেছে মনে করে সেটি ঘরের ভেতরে নিয়ে যান। পরে মেঝেতে রাখার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।

এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। বিস্ফোরণের পর ঘরের আসবাবপত্রেও আগুন ধরে যায়। স্থানীয়রা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে আহত মনিরুল ইসলামকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

ওসি অরূপ কুমার চৌধুরী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে”।

এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন ওসি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা