× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্বৃত্তরা গ্যারেজে রাখা বাসে আগুন দিয়েছে

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ ১২:২৮ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যারেজে রাখা আনন্দ পরিবহনের একটি বাসে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যারেজে রাখা আনন্দ পরিবহনের একটি বাসে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যারেজে রাখা আনন্দ পরিবহন একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন আলিফ গ্যারেজে পার্কিং করে রাখা বাসে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, যাত্রীবাহী বাসে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়েছে। তখন গ্যারেজ কর্মচারী সানিসহ স্থানীয় লোকজন প্রায় ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে বাসটির আনুমানিক ১৫-২০টি সিট পুড়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, বিষয়টি আমরা শুনেছি। এর আগেও একই পরিবহনের বাসে এ ঘটনা ঘটেছিল। এটা পরিকল্পিত কি না তা আমরা খতিয়ে দেখছি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা