নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ২১:৩২ পিএম
নারায়ণগঞ্জের ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সব শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে মেলা অনুষ্ঠিত হয়। ছবি: মেহেদী হাসান
নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা কৌতূহল এবং উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটানো ও বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ার প্রত্যয়ে বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে নারায়ণগঞ্জের ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সব শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় ১৫টি স্টলে বিভিন্ন প্রজেক্ট নিয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় ফিতা কেটে মেলা উদ্বোধন করেন জেলা শিক্ষা সহকারী অফিসার মো. সফিকুল ইসলাম, প্রোগ্রাম অফিসার লাভলী আক্তার, স্কুলের ইমো প্রকল্প পচিালক কাউসার হাওলাদার অত্র স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।