× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপগঞ্জে সড়কে ২৯টি অবৈধ স্পিডব্রেকার অপসারণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ২০:৫৫ পিএম

রূপগঞ্জে কাঞ্চনের চান টেক্সটাইল থেকে ছোনপাড়া পর্যন্ত প্রায় সাত কিলোমিটার সড়কে নির্মিত ২৯টি অবৈধ স্পিডব্রেকার অপসারণ করেছে উপজেলা প্রশাসন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রূপগঞ্জে কাঞ্চনের চান টেক্সটাইল থেকে ছোনপাড়া পর্যন্ত প্রায় সাত কিলোমিটার সড়কে নির্মিত ২৯টি অবৈধ স্পিডব্রেকার অপসারণ করেছে উপজেলা প্রশাসন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চনের চান টেক্সটাইল থেকে ছোনপাড়া পর্যন্ত প্রায় সাত কিলোমিটার সড়কে নির্মিত ২৯টি অবৈধ স্পিডব্রেকার অপসারণ করেছে উপজেলা প্রশাসন। সোমবার দুপুর ১২টার দিকে এ অপসারণ কার্যক্রম শুরু করা হয়।

অপরিকল্পিতভাবে এসব স্পিডব্রেকার নির্মাণ করায় দীর্ঘদিন ধরে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন চালক ও যাত্রীরা।

চালকদের অভিযোগ, সিলেটগামী যানবাহনের বিকল্প বাইপাস সড়ক হিসেবে ব্যবহৃত হয় এই সড়কটি। কিন্তু সড়কের বিভিন্ন স্থানে একের পর এক স্পিডব্রেকার নির্মাণ করায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছিল। 

চালকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব অবৈধ স্পিডব্রেকার অপসারণ কার্যক্রম শুরু হয়।

তবে এলাকাবাসীর দাবি, এ সড়কে ঘন ঘন সড়ক দুর্ঘটনা ঘটায় কোনো প্রকার প্রতিকার না পেয়ে তারা নিজস্ব অর্থায়নে স্পিডব্রেকার দিয়েছেন। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন শফিক, নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম এবং ভোলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন শফিক বলেন, যানবাহন চালকদের অভিযোগের ভিত্তিতে জানতে পারি, সড়কটিতে ২৯ থেকে ৩১টি স্পিডব্রেকার স্থাপন করা হয়েছে। এসব স্পিডব্রেকারের কোনো বৈধতা নেই। তবে বৈজ্ঞানিক পদ্ধতিতে যেখানে স্পিডব্রেকার প্রয়োজন, বিশেষ করে মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে, সেখানে নিয়ম মেনে স্পিডব্রেকার স্থাপনের বিষয়টি আমরা বিবেচনা করব।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা