× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিদিনের বাংলাদেশে সংবাদ প্রকাশ

ইউএনওর প্রচেষ্টায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লা অপসারণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ২০:২৫ পিএম

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম শুরু হয়েছে।

হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনার দুরবস্থা, ময়লার স্তূপ ও দুর্গন্ধে রোগী ও স্বজনদের ভোগান্তি নিয়ে আজ সোমবার দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়। এতে স্বস্তি ফিরেছে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজন এবং স্থানীয় বাসিন্দাদের।

গত রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম আব্দুল্লাহ বিন শফিকের উদ্যোগে হাসপাতালের পেছনে জমে থাকা ময়লা অপসারণের কার্যক্রম চালু করা হয়। এখন থেকে ‘প্রিজম’ নামের একটি সংস্থা ও তারাব পৌরসভার মাধ্যমে প্রতিদিন হাসপাতালের বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

হাসপাতালের বর্জ্য ফেলার নির্দিষ্ট জায়গা না থাকায় ভবনের পেছনে জমা হতো বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা। এসব বর্জ্য থেকে ছড়াত তীব্র দুর্গন্ধ। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী, ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হতো। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন শফিক বলেন, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে আসে। প্রিজম নামে একটি সংস্থা এবং তারাবো পৌরসভার মাধ্যমে প্রতিদিন ময়লা অপসারণ কার্যক্রম চলমান থাকবে। হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা