× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রমিক আন্দোলন: পুলিশের মামলায় আসামি প্রায় ৪ হাজার

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ২০:০০ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৬ ২০:০৫ পিএম

শ্রমিক আন্দোলন: পুলিশের মামলায় আসামি প্রায় ৪ হাজার

ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক মজুরির দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলন ঘিরে সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় পৃথক তিনটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় আসামি করা হয়েছে প্রায় চার হাজার ব্যক্তিকে।

এর মধ্যে শিল্প পুলিশ দুটি এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) একটি মামলা করেছে। এরই মধ্যে এসব মামলায় অন্তত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শিল্পাঞ্চল-২ (গাজীপুর) পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকাল থেকে কালিয়াকৈর উপজেলার শফিপুর, চন্দ্রা ও পল্লীবিদ্যুৎ এবং গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস, কোনাবাড়ী ও সালনা এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা মহাসড়ক অবরোধের পাশাপাশি যানবাহনে অগ্নিসংযোগ করেন।

খবর পেয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। একপর্যায়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরাতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এ সময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

আন্দোলন চলাকালে কোনাবাড়ী এলাকায় একটি পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। পল্লীবিদ্যুৎসহ বিভিন্ন এলাকায় যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এসব সহিংসতার ঘটনায় পরে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তিন মামলায় প্রায় চার হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর মধ্যে শিল্প পুলিশের করা দুটি মামলা এবং জিএমপির করা একটি মামলায় অন্তত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে রোববার (১ নভেম্বর) সকাল থেকেই কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, শফিপুর, চন্দ্রা ও পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

টানা কয়েক দিনের শ্রমিক আন্দোলন ও সহিংসতায় ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। এতে দুই মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা