× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেরানীগঞ্জে ১০ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১৯:৪৮ পিএম

কেরানীগঞ্জের কয়েকটি ওয়াশিং কারখানায় অভিযান পরিচালনা করে ১০ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কেরানীগঞ্জের কয়েকটি ওয়াশিং কারখানায় অভিযান পরিচালনা করে ১০ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজধানীর চারপাশের নদীদূষণ নিয়ন্ত্রণে বুড়িগঙ্গা নদীদূষণকারী অবৈধ শিল্পপ্রতিষ্ঠানে সমন্বিত অভিযান চালাচ্ছে পরিবেশ অধিদপ্তর। সোমবার সকালে রাজধানীর কেরানীগঞ্জের কয়েকটি ওয়াশিং কারখানায় অভিযান পরিচালনা করে ১০ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অভিযানে অংশ নেয় ঢাকা জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ নৌবাহিনী, নৌ পুলিশ, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ পুলিশ, বিআইডব্লিউটিএ, স্থানীয় সরকার কর্তৃপক্ষ ও ডিপিডিসি।

অভিযানে নেতৃত্বদানকরী পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার পরিচালক মাহবুব জামিল বলেন, রাজধানীর চারপাশের নদ-নদীসমূহের দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী পরিবেশগত ছাড়পত্র এবং ইটিপিবিহীন তরল বর্জ্য নির্গমনকারী বিভিন্ন ডাইং ও ওয়াশিং কারখানাগুলোতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। 

তিনি বলেন, ঢাকা শহরের চারপাশে যে নদীপথ, বিশেষ করে বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও ধলেশ্বরী নদীর যেভাবে দূষিত হচ্ছে, এর মূল কারণ হলো অব্যবস্থায় গড়ে ওঠা ফ্যাক্টরিগুলো। এর কারণে ফ্যাক্টরিগুলোর বর্জ্য নদীতে ফেলা হচ্ছে, ঢাকা শহরে যে জনবসতি, তাদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে কিন্তু এই নদীগুলোই গুরুত্বপূর্ণ। এই নদীগুলোকে কীভাবে দূষণ থেকে রক্ষা করা যায়, সে জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি সেন্ট্রাল কমিটি করে দেওয়া হয়েছে, এই কমিটির অধীনে তিনটি সাবকমিটি, যার প্রথম কমিটিটি হচ্ছে আমাদের আজকের যে অভিযান পরিচালনা করছি। পরিবেশ অধিদপ্তরের অবস্থানটা সবাইকে জানান।

তবে এখানে এ মূল একটি সমস্যা আমরা ফেস করছি সেটি হলো বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার পর তারা আবার নতুন করে বেনামে বিদ্যুৎ সংযোগ নিচ্ছে। এই বিষয়গুলোকে নিয়ে আমরা একাধিকবার আইনের আওতায় এনেছি। বর্তমানে আমরা হার্ডলাইনে যেতে বাধ্য হয়েছি। সব ধরনের সংযোগ আমরা বিচ্ছিন্ন করে দিয়েছি, আমাদের নিয়মিত মনিটরিং থাকবে। সব প্রতিষ্ঠানকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের মালিকদের সব তথ্য প্রতিষ্ঠানের নাম, এনআইডি কার্ড, মোবাইল নম্বর, প্রতিটি সার্ভিস প্রোভাইডারকে দিয়ে  দেব। কোনোভাবেই যেন তারা পুনরায় সংযোগ না পায়। এর পরও যদি বেআইনিভাবে কিছু করে থাকে আইনগত ব্যবস্থা   নেব। 

মাহবুব জামিল বলেন, পরিবেশ ফিরিয়ে আনতে অবৈধ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে অভিযান চলমান এক মাস ধরে। সেই লক্ষ্যে কেরানীগঞ্জে আবাসিক এলাকায় গড়ে তোলা শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাচ্ছি। কারণ আবাসিক এলাকায় বহু মানুষ বসবাস করাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আছে। পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখাসহ মানুষের জীবনমান উন্নয়নে অবৈধ কোনো শিল্পপ্রতিষ্ঠান থাকার সুযোগ নেই।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা