× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করা ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১৯:৪৬ পিএম

অভিযুক্ত ইমামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অভিযুক্ত ইমামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে এক গৃহবধূর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে শারীরিক সম্পর্কের সময় গোপনে ভিডিও ধারণ এবং তা ছড়িয়ে দেওয়ার হুমকির মাধ্যমে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক ইমামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তার নাম নূর আলম শেখ (৩২)। তিনি বিবাহিত এবং চার সন্তানের জনক। গোপালগঞ্জ সদর উপজেলার তেলিগাতী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মরহুম ইয়াকুব আলী শেখ।

জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, নূর আলম শেখ টঙ্গিবাড়ী উপজেলার একটি জামে মসজিদে প্রায় ১৮ মাস ধরে ইমামতি করছিলেন। পাশাপাশি স্থানীয় ছয় বছর বয়সী এক শিশুকে বাড়িতে গিয়ে ধর্মীয় শিক্ষা দিতেন। এ সময় শিশুটির মায়ের সঙ্গে প্রলোভনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন নূর আলম। একপর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে উঠলে গোপনে সেই ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করেন তিনি।

তাদের এই সম্পর্কের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে এক মাস পূর্বে মসজিদ কমিটি নূর আলমকে ইমামতি থেকে বহিষ্কার করে এবং এলাকা ছাড়তে বাধ্য করে। এর পর থেকে ওই গৃহবধূকে তার নিকট গিয়ে শারীরিক সম্পর্ক চলমান রাখতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ ও হুমকি দিতে থাকেন। পাশাপাশি তার সঙ্গে দেখা করে ঘনিষ্ঠ বজায় না রাখলে তার নিকট রক্ষিত গোপন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবেন বলে গৃহবধূর ওপর  চাপ প্রয়োগ অব্যাহত রাখেন।

একপর্যায় নিজের ধারণ করা আপত্তিকর একটি ভিডিও ওই গৃহবধূর পরিবারের এক সদস্যের কাছে অনলাইনে পাঠান নূর আলম। 

১ নভেম্বর বিকাল ৪টার দিকে এ ঘটনার সংবাদ পেয়ে পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের তত্ত্বাবধানে অভিযানে নামে জেলা গোয়েন্দা পুলিশ।

পুলিশ পরিদর্শক অর্জুন কুমার দাশ, উপপরিদর্শক আবুল কালাম আজাদ বিপিএম ও উপপরিদর্শক রেজাউল কাজীর নেতৃত্বে ডিবির একটি দল শ্রীনগর থানার একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে রাত সাড়ে ৮টার দিকে সেখান থেকে নূর আলম শেখকে তার ব্যবহৃত মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে নূর আলম ঘটনার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন বলে পুলিশের মিডিয়া সেল সূত্র নিশ্চিত করেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা