× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় সাংবাদিক কালামের দাফন সম্পন্ন

বগুড়া অফিস

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১৯:১২ পিএম

বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে আবুল কালাম আজাদের জানাজা শেষে ভাই পাগলার মাজার গোরস্থানে তাঁকে দাফন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে আবুল কালাম আজাদের জানাজা শেষে ভাই পাগলার মাজার গোরস্থানে তাঁকে দাফন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দৈনিক নয়া দিগন্তের বগুড়া অফিস ইনচার্জ ও বার্তা সংস্থা ইউএনবির জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বাদ জোহর বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জানাজা শেষে ভাই পাগলার মাজার গোরস্থানে তাঁকে দাফন করা হয়। 

জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর শাখার আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। 

মরহুমের জানাজায় সর্বস্তরের মানুষের সাথে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ।

এর আগে গত রবিবার দিবাগত রাত ২টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে বগুড়ার সাংবাদিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।

পেশাগত জীবনে আবুল কালাম আজাদ একজন অত্যন্ত দক্ষ ও জনপ্রিয় সাংবাদিক ছিলেন। তিনি দৈনিক সাতমাথা পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে তিনি দৈনিক আজ ও আগামীকাল, দৈনিক উত্তর কোণ, দৈনিক সংগ্রাম এবং বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বগুড়া প্রতিনিধি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বগুড়া প্রেস ক্লাবের একাধিকবার নির্বাচিত সাবেক কোষাধ্যক্ষ এবং সাংবাদিক ইউনিয়ন বগুড়ার জ্যেষ্ঠ সদস্য ছিলেন।

সাংবাদিক আবুল কালাম আজাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রেজাউল করিম বাদশা এমপি, জামায়াত নেতা অধ্যক্ষ শাহাবুদ্দিন ও আবিদুর রহমান সোহেল, বিএনপি নেতা ভিপি সাইফুল ইসলাম, বগুড়া প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন বগুড়া, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি, স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং টেলিভিশন ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা