× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধনবাড়ীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১৭:৫৪ পিএম

ধনবাড়ী উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ধনবাড়ী উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। সরকারি সেবার মানোন্নয়ন, দাপ্তরিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা, সিসি ক্যামেরা, বায়োমেট্রিক হাজিরা এবং বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। 

সোমবার ধনবাড়ীতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন নবাগত জেলা প্রশাসক। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরজাহান আক্তার সাথীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এসএমএ ছোবহান, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান মাসুদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাসান, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান এবং প্রেসক্লাবের কার্যকরী সদস্য সাংবাদিক মো. পলাশ ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রত্যেক কর্মকর্তাকে দাপ্তরিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি সিসি ক্যামেরা ও বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে। 

এর আগে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ময়লা ফেলার ঝুড়ি (ডাস্টবিন) বিতরণ করেন। মতবিনিময় সভা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়। পরে তিনি ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। 

এ সময় রোগীদের খাবারের মান, চিকিৎসাসেবার গুণগত মান এবং হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। সেবার মান উন্নয়ন ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা