× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১৭:৪১ পিএম

বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় এক জন নিহত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় এক জন নিহত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক যুবক ও এক শিশুসহ দুজন নিহত হয়েছে। সোমবার দুপুরে জেলার বুড়িচং ও দেবিদ্বার উপজেলায় ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট মহাসড়কে দুর্ঘটনা দুটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী যুবক রাফি নিহত হন। তিনি চান্দিনা উপজেলার এতবারপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ঘটনাটি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, আজ কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বারের ছোটশালঘর এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় এক পথচারী শিশু নিহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে শিশুটির পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা