× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিয়ানমারে পাচারকালে ৭৫০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ১২

কক্সবাজার অফিস

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১৬:২৭ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৬ ১৬:২৯ পিএম

জব্দকৃত সিমেন্ট ও আটককৃত ব্যক্তিরা।

জব্দকৃত সিমেন্ট ও আটককৃত ব্যক্তিরা।

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম গভীর সমুদ্র এলাকায় থেকে মিয়ানমারের পাচারকালে বোট ভর্তি ৭৫০ বস্তা সিমেন্ট জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় ১২ জন পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানিয়েছেন, রবিবার দিবাগত রাত ৩ টার দিকে এ অভিযান চালানো হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন- সাতক্ষীরার মো. বাপ্পি (৩১), মো. ওলিউল্লাহ (৪৫), মো. আসাদুজ্জামান (২৬), মো. জাহান আলী (২৩), মো. বায়েজিদ (৩৬), মিরাজুল ইসলাম (৩০), মো. হাসান (৩৪), মিলন (৩১), রবিউল ইসলাম (৪৫), নোয়াখালীর মো. আসিফ (২৩), মো. রাজিব (২৪), মো. বাবুল হোসেন (৩৬)।

সাব্বির আলম সুজন বলেন, সেন্টমার্টিনের উত্তর-পশ্চিম গভীর সমুদ্র এলাকায় সার সুরক্ষায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ও স্টেশন সেন্টমার্টিনের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দিলে নৌকাটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে বলেও দাবি তার।

তিনি আরও জানান, এরপর আভিযানিক দল ধাওয়া করে নৌকাটিকে গভীর সমুদ্র হতে আটক করতে সক্ষম হয়। উক্ত বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত একটি বোটসহ ১২ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত সিমেন্ট, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা