× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাস্তার পাশে ঝুপড়ি ঘরে ট্রাকচাপা, বৃদ্ধা নিহত

বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১৫:৫৬ পিএম

বাউফলে সড়কের পাশে ঝুপড়ি ঘরে থাকা অজ্ঞাত এক বৃদ্ধার উপর ট্রাক তুলে দেওয়ায় তার মৃত্যু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাউফলে সড়কের পাশে ঝুপড়ি ঘরে থাকা অজ্ঞাত এক বৃদ্ধার উপর ট্রাক তুলে দেওয়ায় তার মৃত্যু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর বাউফলে সড়কের পাশে ঝুপড়ি ঘরে থাকা অজ্ঞাত এক বৃদ্ধার  উপর  ট্রাক তুলে দেওয়ায় তার মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে পৌর শহরের কুন্ডুপট্টি সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহতবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, ওই বৃদ্ধা দীর্ঘ কয়েক মাস ধরে বাউফল পৌর শহরের কুন্ডুপট্টি সড়কের পাশে একটি ঝুপড়ি ঘরে বসবাস করছিলেন।

সোমবার ভোর সোয়া ৪টার দিকে স্থানীয় বাসিন্দারা তার চিৎকার শুনতে পান। পরে সকালে বাইরে এসে তারা বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বাউফল ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় একটি দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ভোর ৪টা ১১ মিনিটের দিকে একটি হলুদ রঙের ট্রাক বৃদ্ধার ওপর দিয়ে চলে যায়। এ সময় তাকে ‘ওরে বাবা, ওরে মা’ বলে চিৎকার করতে শোনা যায়।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। 

পরিচয় শনাক্তের জন্য সিআইডির টিম কাজ করছে। পরিচয় পাওয়া গেলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর না হয় আঞ্জুমান মফিদুলের মাধ্যমে লাশ দাফন করা হবে। অভিযুক্ত চালক ও গাড়ির বিষয়ে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা