গোপালপুর (টাঙ্গাইল) প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১৫:০০ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৬ ১৫:০৮ পিএম
গোপালপুরে দুই মাথা, চার পা, চার হাত এবং একলিঙ্গ বিশিষ্ট এক বিরল শারীরিক আকৃতির নবজাতকের জন্ম হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
টাঙ্গাইলের গোপালপুরে দুই মাথা, চার পা, চার হাত এবং একলিঙ্গ বিশিষ্ট এক বিরল শারীরিক আকৃতির নবজাতকের জন্ম হয়েছে।
অদ্ভুত ও বিরল
শারীরিক গড়ন নিয়ে জন্ম নেওয়া এই শিশুটিকে দেখতে হাসপাতালে উৎসুক জনতার উপচে পড়া
ভিড় জমছে। তবে এমন সন্তানের জন্ম দিয়ে চরম বিপাকে ও মানসিক দুশ্চিন্তায় পড়েছেন দিনমজুর
বাবা ও তার পরিবার।
জানা যায়,
উপজেলা মির্জাপুর ইউনিয়নের দিঘলআটা সওদাগর পাড়া গ্রামের সাগর ও নুপুর দম্পত্তি ঘরে
জন্ম নিয়েছে শিশুটি। চিকিৎসকরা এটিকে একটি বিরল শারীরিক ত্রুটি হিসেবে উল্লেখ করে উন্নত
চিকিৎসার পরামর্শ দিয়েছেন।
পরিবার জানায়,
গত ৩১ অক্টোবর রাত ৯টার দিকে স্থানীয় শিরিন শহীদ হাসপাতালে প্রসব বেদনা উঠলে গৃহবধূকে
ভর্তি করা হয়। পরে অস্ত্রোপাচারের (সিজার) মাধ্যমে এই অদ্ভুত আকৃতির শিশুটির জন্ম
হয়। জন্মের পর শিশুটির দুই মাথা, চারটি হাত-চারটি পা স্পষ্ট দেখা গেলেও তার লিঙ্গ
একটিই রয়েছে। তবে মলত্যাগ করার জন্য পায়খানার রাস্তা নেই। নবজাতকের মা ও বাবার এটি
প্রথম সন্তান।
এদিকে দিনমজুর বাবার পক্ষে এই উন্নত চিকিৎসার খরচ বহন করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তার পরিবার। যেখানে প্রথম সন্তানকে নিয়ে আনন্দ, অন্যদিকে তার এই শারীরিক অবস্থা ও চিকিৎসার খরচ সব মিলিয়ে পুরো পরিবারটি এখন দিশেহারা।
নবজাতকের পিতা
অশ্রু ভেজা চোখে বলেন, আমি দিন আনি দিন খাই। সন্তানটার এই অবস্থা দেখে বুক ফেটে যাচ্ছে।
ডাক্তাররা ঢাকায় নিয়ে যেতে বলছেন কিন্তু আমার কাছে সেখানে যাওয়ার মতো টাকা নেই।
আমি দেশের বিত্তবান ও সরকারের কাছে আমার সন্তানের জীবন বাঁচাতে সাহায্যের আকুতি জানাচ্ছি।
উৎসুক জনতা
শিশুটিকে দেখতে ভিড় করলেও এলাকার সচেতন মহল পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি
আহ্বান জানিয়েছেন। একটি ফুটফুটে শিশুর জীবন বাঁচাতে এবং এই অসহায় পরিবারটিকে সংকট
থেকে মুক্ত করতে সমাজের দানশীল ব্যক্তিরা এগিয়ে আসবেন এমনটাই প্রত্যাশা সবার।