× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পোশাক শ্রমিকদের বিক্ষোভ ছড়াল নারায়ণগঞ্জেও

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১৪:২৫ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৬ ১৪:২৭ পিএম

নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করেন পোশাক কারখানার শ্রমিকরা। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করেন পোশাক কারখানার শ্রমিকরা। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে এবার ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে নেমে এসেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা।

তারা সড়কটিতে অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছেন। এতে যান চলাচলে বিঘ্ন ঘটছে। 

সোমবার সকাল সাড়ে ১১টায় সদর উপজেলার কুতুবআইল কাঠেরপুল এলাকায় জড়ো হন শ্রমিকরা। পরে তারা ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এসে সেটি অবরোধ করেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। 

নাম প্রকাশে অনিচ্ছুক একটি শ্রমিক সংগঠনের নেতা বলেন, শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে নেমে এসেছে। তারা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে সড়ক অবরোধ করেছেন। এ আন্দোলনে ফতুল্লার মেট্রো নিটিং, পলমল গার্মেন্টস, আবির ফ্যাশন, আজাদ-রিফাত ডাইংসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা অংশ নিয়েছেন। 

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, আমরা খবর পেয়েছি। সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা