× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রান্সফরমার চোর ধরতে পুরস্কার ঘোষণা বিদ্যুৎ বিভাগের, চলছে মাইকিং

সখীপুর (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১৪:১৬ পিএম

চোর ধরিয়ে দিতে পারলে সম্মানজনক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বিউবো। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চোর ধরিয়ে দিতে পারলে সম্মানজনক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বিউবো। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইলের সখীপুরে সাম্প্রতিক সময়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়েছে। গত দুই মাসে উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ট্রান্সফরমার চুরি হয়েছে। 

এ পরিস্থিতিতে চোর ধরিয়ে দিতে পারলে সম্মানজনক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগ। জনসচেতনতা বাড়াতে উপজেলাজুড়ে মাইকিংও করা হচ্ছে।

সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. এনামুল হক রবিবার বিষয়টি নিশ্চিত করেন।

বিউবোর সখীপুর কার্যালয় সূত্রে জানা গেছে, ১৭টি ফিডারের মাধ্যমে সখীপুর ও আশপাশের উপজেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। সম্প্রতি উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া এবং কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি-ভাতগড়া এলাকাসহ বিভিন্ন স্থানে একাধিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতের আঁধারে ট্রান্সফরমার থেকে তামার তার ও বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে যাচ্ছে চোরচক্র। এতে বারবার বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি ভোগান্তিতে পড়ছেন গ্রাহকেরা এবং এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উপজেলার কচুয়া গ্রামের কামরুজ্জামান বলেন, “সকালে দেখি, বৈদ্যুতিক খুঁটির পাশে ট্রান্সফরমারের খোলস পড়ে আছে। ভেতরের সব তার ও যন্ত্রাংশ চুরি হয়ে গেছে”।

ইন্দারজানি গ্রামের হাফিজুর রহমান বলেন, “ট্রান্সফরমার চুরি হওয়ায় অনেক পরিবারকে বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে হয়েছে”।

এ বিষয়ে সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. এনামুল হক বলেন, “সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি ট্রান্সফরমার ও ট্রান্সফরমারের বিভিন্ন মালামাল রাতের আঁধারে চুরি হয়েছে। এসব চুরি ঠেকাতে এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে মূলত মাইকিং করা হচ্ছে। কেউ চোর ধরিয়ে দিতে পারলে তাকে সম্মানজনক পুরস্কার দেওয়া হবে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা