× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বেচ্ছায় রক্তদান দিবসে র‌্যালি ও আলোচনা সভা

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১৩:২৬ পিএম

ফেনীতে আজ সকালে জেলা প্রশাসন আয়োজিত  জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপন উপলক্ষে  র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনীতে আজ সকালে জেলা প্রশাসন আয়োজিত জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনীতে আজ সকালে জেলা প্রশাসন আয়োজিত  জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপন উপলক্ষে  র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম সভাপতিত্ব করেন।

সোমবার সকালে র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকারের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সাদিকুর রহমান, রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের সেক্রেটারি ও জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের সদস্য ওসমান গনি রাসেল, নিরাপদ সড়ক আন্দোলনের সাবেক জেলা সভাপতি জিয়া উদ্দিন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সেজানুল আলম চৌধুরী প্রমুখ।

ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার বলেন, ‘রক্ত এটা আল্লাহর দান। রক্তের প্রয়োজনীয়তা আমরা তখন বুঝি যখন আমাদের কারো প্রয়োজন দেখা দেয়। এ ক্ষেত্রে আমাদের স্বেচ্ছাসেবী যারা আছে তাদের এগিয়ে আসতে হবে।

যদিও আমরা এ বিষয়ে এখন অনেকটা এগিয়ে। কিন্তু, আমাদের আরো এগিয়ে আসতে হবে। রক্ত দিয়ে আমরা অনেক জীবন বাঁচাতে পারি।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা