× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৪৯ বোতল ভারতীয় ফায়ার ড্রিল সিরাপ জব্দ

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১২:৫০ পিএম

হিলিতে বিশেষ অভিযান চালিয়ে ১৪৯ বোতল ভারতীয় ফায়ার ড্রিল সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হিলিতে বিশেষ অভিযান চালিয়ে ১৪৯ বোতল ভারতীয় ফায়ার ড্রিল সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দিনাজপুরের হিলিতে বিশেষ অভিযান চালিয়ে ১৪৯ বোতল ভারতীয় ফায়ার ড্রিল সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জব্দ করা সিরাপের আনুমানিক সিজার মূল্য ৫৯ হাজার ৬০০ টাকা।

সোমবার  ভোর ৪টা ১০ মিনিটের দিকে স্থানীয় সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) হিলি আইসিপি বিওপির বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, সীমান্ত পিলার ২৮৫/৯-এস থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হিলি রেলস্টেশন এলাকায় (ক্যাম্পের সামনে) অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৪৯ বোতল ভারতীয় ফায়ার ড্রিল সিরাপ জব্দ করা হয়।

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বলেন, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার রয়েছে। সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো অবৈধ পণ্য পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা