× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বাহুবল (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১২:৩৬ পিএম

বাহুবল উপজেলার মিরপুরে ঢাকা-সিলেট মহাসড়কে মিনি পিকআপ-মিনি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আনিস হাওলাদার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাহুবল উপজেলার মিরপুরে ঢাকা-সিলেট মহাসড়কে মিনি পিকআপ-মিনি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আনিস হাওলাদার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে ঢাকা-সিলেট মহাসড়কে মিনি পিকআপ-মিনি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আনিস হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার  সকাল সাড়ে ৬টার দিকে মিরপুর সাগর ব্রিক ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা মেট্রো-ঠ-১৩-২৩৬০ নম্বরের একটি মিনি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-ম-৫১-৪৫৪৪ নম্বরের একটি মিনি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা যাত্রী মোহাম্মদ আনিস হাওলাদার গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই নিহত হন। তিনি পিরোজপুর জেলার নাজিরপুর থানার মিঠারকুল গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনার খবর পেয়ে বাহুবল ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে।

এদিকে দুর্ঘটনার কারণে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়ে যানজটের সৃষ্টি হয়। পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যানজট নিরসন ও যান চলাচল স্বাভাবিক করতে কাজ করেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাকসুদ হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ বর্তমানে হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা