× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাজেক পর্যটন কেন্দ্রসহ ব্যবসা-বাণিজ্যে মন্দা

খাগড়াছড়ি ও রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ২২:১৮ পিএম

খাগড়াছড়ি-দীঘিনালা ও সাজেক সড়কে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন অবরোধকারীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খাগড়াছড়ি-দীঘিনালা ও সাজেক সড়কে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন অবরোধকারীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

এক পক্ষের অবরোধ শিথিলের ঘোষণা, অন্য পক্ষের পাল্টা অবরোধে অচল হয়ে পড়েছে খাগড়াছড়ি-দীঘিনালা-সাজেক-বাঘাইছড়ি সড়ক। এতে সাজেক পর্যটনসহ ব্যবসা-বাণিজ্যে মন্দা নেমে এসেছে। প্রতিবেদকের পাঠানো খবরÑ 

খাগড়াছড়ি : পর্যটন মৌসুমে সৃষ্ট এ অচলাবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটক, সাধারণ যাত্রী, রোগী, শিক্ষার্থী, চাকরিজীবী ও পরিবহন শ্রমিকরা। অনিশ্চয়তায় পড়েছে পর্যটন কেন্দ্র সাজেকসহ পুরো অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও মানুষের জীবিকা।

গত ২২ অক্টোবর থেকে সাজেক ইস্যুতে থেমে থেমে চলা সড়ক অবরোধের দশ দিন পার হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে গত শুক্রবার সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রবিবার এক দিনের জন্য অবরোধ শিথিলের ঘোষণা দেওয়া হয়।

সংগঠন দুটির নেতা বাবুধন চাকমা ও নতুন জয় চাকমার পাঠানো বার্তায় সাজেক এলাকার সাধারণ মানুষের মৌলিক চাহিদা এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাসব্যাপী কঠিন চীবর দান উৎসবের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে এক দিনের জন্য অবরোধ শিথিলের ঘোষণায় সন্তুষ্ট নয় আরেকটি পক্ষ। এ নিয়ে সামাজিক মাধ্যমে পাল্টা অবরোধের প্রচারণা শুরু হয়। 

রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকের অবরোধকে কেন্দ্র করে নতুন নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। টানা দশ দিনের অবরোধের কারণে সেখানে নিত্যপ্রয়োজনীয় সংকট সৃষ্টি হচ্ছে। তাই পণ্য পরিবহন এবং বৌদ্ধ ভিক্ষুদের কঠিন চীবর দান অনুষ্ঠানে যাতায়াতের সুবিধার্থে রবিবার ১২ ঘণ্টার জন্য অবরোধ শিথিলের ঘোষণা দিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি।

তবে একই দিনে সশস্ত্র তৎপরতার প্রতিবাদে পাল্টা সকাল-সন্ধ্যা নতুন অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি। শনিবার রাতে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাজেকে ১২ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

কমিটির সদস্য সচিব বিন্দু লাল চাকমার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাজেকে সহিংসতা, সশস্ত্র তৎপরতা, ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় সশস্ত্র মহড়া এবং পর্যটকদের জিম্মি করে হামলার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ২২ অক্টোবর থেকে সাজেক পর্যটন ভ্যালিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি রেখেছে রাঙামাটি জেলা প্রশাসনও।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা