হবিগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ২১:৫৬ পিএম
হবিগঞ্জ সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় জাতীয় সংসদের হুইপ জি কে গউছ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের এমপি এবং হবিগঞ্জ সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জি কে গউছ বলেছেন, হবিগঞ্জ সদর হাসপাতালের সমস্যা অনেক। তবে সমস্যার দ্রুতই সমাধান সম্ভব। রবিবার দুপুরে সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় এসব কথা বলেন তিনি।
হুইপ জি কে গউছ আরও বলেন- হাসপাতালের চিকিৎসক ও নার্সের সংকট দীর্ঘদিনের। এ সভায় বসেই স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। আশা করছি, অল্প কিছুদিনের মধ্যেই আমরা ভালো কিছু দেখতে পাব।
তিনি বলেন, সরকার জনগণের কল্যাণে ভালো ভালো উদ্যোগ নিয়েছে। কিন্তু মাঠপর্যায়ে বাস্তবায়নকারী কর্তৃপক্ষ যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে, তাহলে দায় এড়ানোর কোনো সুযোগ নেই। শুধু ‘নাই, নাই’ বলে বসে থাকলে হবে না। বিদ্যমান সামর্থ্যের মধ্যেই জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, দুষ্ট লোকের চেয়ে শূন্য গোয়াল ভালো। আমরা কোনো দুষ্ট লোককে পৃষ্ঠপোষকতা করব না, আশ্রয়-প্রশ্রয় দেব না কিংবা তাদের সঙ্গে সম্পর্ক রাখব না। যারা গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে, তাদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে। অহেতুক মানুষকে বিভ্রান্তকারীরা সমাজের বন্ধু হতে পারে না। নিজের পরিচয় গোপন করে যারা সমাজে ভুল তথ্য ছড়ায়, তারাই প্রকৃত অর্থে দুষ্ট লোক।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকারের পরিচালনায় সভায় বক্তৃতা করেনÑ হবিগঞ্জ জেলার স্বস্থ্য বিভাগের পরিদর্শন কর্মকর্তা স্বপন কুমার মন্ডল, জেলা প্রশাসক ড. জি কে সরফরাজ, হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাবেদ জিল¬ুল বারী, সিভিল সার্জন রত্নদীপ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী প্রমুখ।