× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিরনিদ্রায় শায়িত শহীদুল ইসলাম

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ২১:৫৩ পিএম

মো. শহীদুল ইসলাম। ফাইল ছবি

মো. শহীদুল ইসলাম। ফাইল ছবি

দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার বিজ্ঞাপন বিভাগের সহকারী ম্যানেজার মো. শহীদুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ৮টায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের তবিরকাঠী গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে রাজধানীর রামপুরার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা যায়, তিনি হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে দ্রুত রাজধানীর রামপুরার বেটার লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, দুই কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের প্রথম জানাজা শনিবার বাদ মাগরিব রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেট-সংলগ্ন বাসভবন এলাকায় অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ গ্রামের বাড়ি বাকেরগঞ্জের তবিরকাঠী গ্রামে নিয়ে আসা হয়। রবিবার সকালে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার জানাজা ও দাফন অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শহীদুল ইসলামের আকস্মিক মৃত্যুতে বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতা, সাংবাদিক, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পরিবার ও বাকেরগঞ্জ প্রেস ক্লাবের পক্ষে মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা