× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জৈন্তাপুর সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির

জৈন্তাপুর (সিলেট) প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ২০:৪৯ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুই রাউন্ড গুলি ছুড়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশের সীমান্তের অভ্যন্তরে সমান সংখ্যক ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৯ বিজিবি)।

গত শনিবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে সীমান্তের ১২৮৭/১ এস পিলার এলাকায় এ ঘটনা ঘটে। ১৯ বিজিবির মিডিয়া উইংয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, শনিবার রাতে সীমান্তের ভারতের অভ্যন্তর থেকে হঠাৎ দুই রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এ সময় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান নেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণের পর নিজেদের সীমান্তের ভেতরে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনো ধরনের পাল্টা আক্রমণ নয়। সীমান্তে নিরাপত্তা জোরদার ও সদস্যদের সতর্ক অবস্থান নিশ্চিত করতেই ফাঁকা গুলি ছোড়া হয়েছে।

তবে বিএসএফ কী কারণে বা কী পরিস্থিতিতে গুলি ছুড়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ওই সময় সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, চোরাচালানবিরোধী কোনো অভিযান কিংবা অন্য কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সীমান্তে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা