× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুড়িগ্রামে এনসিপির সাংগাঠনিক সম্পাদকের পদত্যাগ

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ২০:১৪ পিএম

কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন নুরন্নবী সরকার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন নুরন্নবী সরকার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে এনসিপির কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।

রবিবার সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন নুরন্নবী সরকার। এ সময় তিনি দলের কেন্দ্রীয় কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পাঠানোর কথাও জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নুরন্নবী সরকার বলেন, দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সততার সঙ্গে তিনি জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দলের তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতেও ভূমিকা রেখেছেন। তবে সাম্প্রতিক সময়ে দলের বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের কারণে সাধারণ নেতা-কর্মী ও সমর্থকদের প্রত্যাশার প্রতিফলন ঘটছে না।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে নিজের আত্মসম্মান ও আদর্শিক অবস্থান বজায় রেখে দলে থাকা তাঁর পক্ষে আর সম্ভব হচ্ছে না। তাই প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ সময় দায়িত্ব পালনে সহযোগিতা করা নেতা-কর্মী, সমর্থক ও জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এদিকে, নুরন্নবী সরকারের অভিযোগের বিষয়ে এনসিপির কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া বলেন, পারিবারিক কিছু সমস্যার কারণে নুরন্নবী সরকার সাংগঠনিকভাবে দীর্ঘদিন নিষ্ক্রিয় ছিলেন। দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের যে অভিযোগ তিনি সংবাদ সম্মেলনে করেছেন, তা তার মনগড়া বক্তব্য। তবে পদত্যাগের বিষয়টি একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা