বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১৯:৫৩ পিএম
বিয়ের মাত্র ১৬-১৭ দিনের মাথায় এক নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তার দুলাভাই ও চাচা শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বরিশালের বাকেরগঞ্জে বিয়ের মাত্র ১৬-১৭ দিনের মাথায় এক নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তার দুলাভাই ও চাচা শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলা দায়েরের
মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে শনিবার রাতে ঢাকা ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান
চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা
হলেন- উপজেলার পাদ্রীশিবপুর
ইউনিয়নের আড়াইবেকী এলাকার মো. ইমরান প্যাদা ও রাকিব প্যাদা। তাদের মধ্যে ইমরান প্যাদা
ভুক্তভোগীর দুলাভাই (সৎ ভাসুর) এবং রাকিব প্যাদা চাচা শ্বশুর।
স্থানীয়রা
জানান, গত ১৯ অক্টোবর রাতে নতুন পোশাক কিনে দেওয়ার কথা বলে ওই নববধূকে স্থানীয় বাজারে
নিয়ে যান ইমরান প্যাদা। পরে বাড়ি ফেরার পথে নির্জন স্থানে নিয়ে ইমরান ও তার চাচা
শ্বশুর রাকিব প্যাদা মিলে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে ভুক্তভোগীর অভিযোগ।
ঘটনার পর প্রতিকার
চেয়ে গত ২৩ অক্টোবর বরিশাল জেলা লিগ্যাল এইড অফিসে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী নারী।
পরবর্তী সময়ে লিগ্যাল এইডের নির্দেশনা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গত শুক্রবার সকালে
তিনি বাকেরগঞ্জ থানায় হাজির হলে পুলিশ তার অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন
দমন আইনে মামলা গ্রহণ করে।
এদিকে মামলা
গ্রহণের আগে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেনের বিরুদ্ধে কালক্ষেপণ
ও অসদাচরণের অভিযোগ তুলেছেন ভুক্তভোগী। তার দাবি, ঘটনার বিবরণ দিতে গেলে ওসি প্রথমে
মামলা নিতে চাননি; উল্টো ধর্ষণের অভিযোগ প্রমাণ না করতে পারলে সাত বছরের কারাদণ্ড হতে
পারে বলে ভয় দেখান এবং আপত্তিকর মন্তব্য করেন।
তবে এই অভিযোগ
অস্বীকার করে ওসি আদিল হোসেন জানান, প্রথম দিন ভুক্তভোগী নিজেই মামলা করতে অস্বীকৃতি
জানান। পরে শুক্রবার সকালে তাকে থানায় ডেকে এনে অভিযোগের ভিত্তিতেই মামলা নথিভুক্ত
করা হয়।
মামলা দায়েরের
পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে আত্মগোপন করেন। বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ
(ওসি) আদিল হোসেন জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় বাকেরগঞ্জ থানা পুলিশের একটি
চৌকস টিম প্রযুক্তিগত সহায়তায় আসামিদের অবস্থান নিশ্চিত করে। শনিবার রাতে নারায়ণগঞ্জের
সিদ্ধিরগঞ্জ এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে মূল অভিযুক্ত ইমরান প্যাদা ও রাকিব প্যাদাকে
গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।