× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ৪ জন গ্রেপ্তার

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১৯:২৬ পিএম

কুমিল্লায় চার কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লায় চার কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লায় অস্ত্র হাতে ‘এসবিএস’ কিশোর গ্যাংয়ের স্লোগানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর চার কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শনিবার রাত ১১টা থেকে রাত পৌনে ১টা পর্যন্ত কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সম্প্রতি অস্ত্র হাতে কয়েকজন কিশোরের স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই জড়িতদের শনাক্তে মাঠে নামে পুলিশ। পরে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন ‘এসবিএস’ কিশোর গ্যাং গ্রুপের সদস্য এবং অপরজন ‘সিটিজি’ গ্রুপের অ্যাডমিন।

তারা হলেনÑ কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার উনাইসার এলাকার ভাড়াটিয়া লোকমান হোসেনের ছেলে ইয়াছিন আহমেদ আকাশ, মনির হোসেনের ছেলে হাবিব, কালা মিয়ার ছেলে হাবিব এবং একই এলাকার ভাড়াটিয়া ও সিটিজি গ্রুপের অ্যাডমিন শাওন।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, থানা এলাকায় কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তার হওয়া চারজনকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা