× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিরামপুরে মিড ডে মিলের পাইলট প্রকল্প উদ্বোধন

বিরামপুর (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১৯:১৭ পিএম

বিরামপুর পৌর এলাকার শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের পাইলট প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিরামপুর পৌর এলাকার শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের পাইলট প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু থাকা মিড ডে মিল কর্মসূচিতে খাবারের বৈচিত্র্য আনতে দিনাজপুরের বিরামপুরে কুপন পদ্ধতির পাইলট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

রংপুর বিভাগের একমাত্র নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বিরামপুর পৌর এলাকার শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রবিবার বেলা ১১টায় এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

‎‎সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিরামপুর উপজেলার ১১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিড ডে মিল কর্মসূচির আওতায় রয়েছে। দীর্ঘদিনের প্রচলিত খাদ্যতালিকায় বৈচিত্র্য আনা এবং শিশুদের খাবারের প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে নতুন এ কুপন পদ্ধতি চালু করা হয়েছে। 

‎‎প্রকল্পের উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুন।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, সহকারী শিক্ষা কর্মকর্তা নাজিম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মিঞা মো. শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি লুৎফর রহমান ও সহসভাপতি সানোয়ার হোসেন।

‎‎এ ছাড়া উপস্থিত ছিলেন ইএসডিওর স্কুল ফিডিং কর্মসূচির জেলা ব্যবস্থাপক শাহ মো. আমিনুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী কবির রেজা, বিএনপির ওয়ার্ড সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিছুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা