× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হোসেনপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১৯:১০ পিএম

ফিল্মি কায়দায় ধাওয়া করে ময়মনসিংহের ভালুকা থেকে ওই দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।  ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফিল্মি কায়দায় ধাওয়া করে ময়মনসিংহের ভালুকা থেকে ওই দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের হোসেনপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপ নিয়ে পালানোর চেষ্টা করে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা।

পরে ফিল্মি কায়দায় ধাওয়া করে ময়মনসিংহের ভালুকা থেকে ওই দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্র ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

রবিবার সকালে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তাররা হলোÑ ফরিদপুর সদরপুর উপজেলার ইউনুস খান (৪৫), মানিকগঞ্জের শিবালয় উপজেলার ইউসুফ হোসেন (৩৪), রংপুরের মিঠাপুকুর উপজেলার ওয়াসিম মিয়া (৩৫) এবং বগুড়ার দোনাত এলাকার আ. মালেক ওরফে ছালেক (৫০)।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, হোসেনপুর উপজেলার পশ্চিম দ্বীপেশ্বর এলাকায় হোসেনপুর-গফরগাঁও সড়কের পাশে একটি পিকআপ নিয়ে আট-নয়জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ খবরে জেলা গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পিকআপ নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় তাদের ধাওয়া করে ময়মনসিংহের ভালুকা থানা এলাকায় মহাসড়কের ওপর চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অন্য সদস্যরা পালিয়ে যায়। অভিযানে তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি কিরিচ, একটি চাপাতি, একটি চাকু, একটি সুইচ গিয়ার, একটি রামদা, একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

জেলা ডিবি পুলিশের ওসি বাহার মিয়া জানান, ডাকাতির প্রস্তুতির খবরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা