দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১৮:৪৪ পিএম
দেওয়ানগঞ্জে এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জামালপুরের দেওয়ানগঞ্জে এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের দায়ে মাহমুদুল হাসান শাকিল নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে ৮ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তবে জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন দণ্ডপ্রাপ্ত শাকিল।
রবিবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
আইনজীবী জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ২০১৯ সালের ১৯ মে দেওয়ানগঞ্জ মডেল থানায় শাকিলকে আসামি করে অপহরণ ও ধর্ষণের মামলা করেন। মামলায় ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষ। তবে জামিনে মুক্তি পাওয়ার পর থেকে দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন দণ্ডপ্রাপ্ত আসামি শাকিল।