× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হেরোইন বিক্রির অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

রাজশাহী প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩ ১৯:৩৭ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩ ১৯:৫৫ পিএম

সোমবার হেরোইন বিক্রির অভিযোগে ইউপি সদস্য জহরুল ইসলামসহ দুই জনকে গ্রেপ্তার করেছে ডিবি।প্রবা ফটো

সোমবার হেরোইন বিক্রির অভিযোগে ইউপি সদস্য জহরুল ইসলামসহ দুই জনকে গ্রেপ্তার করেছে ডিবি।প্রবা ফটো

হেরোইন বিক্রির অভিযোগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। জহরুল ইসলাম নামে ওই ইউপি সদস্য উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তিনবারের নির্বাচিত সদস্য। 

ডিবি জানিয়েছে, সোমবার (৯ জানুয়ারি)  রাত ১০টার দিকে উপজেলার মহিশালবাড়ি এলাকায় নিজের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার সঙ্গে থাকা মো. নাহিদ নামে এক যুবককেও গ্রেপ্তার করা হয়। তার বাড়ি একই উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা গ্রামে। 

প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের ডিবির অফিস ইনচার্জ (ওসি) আব্দুল হাই।

তিনি জানান, জহরুল প্রশাসনের তালিকাভুক্ত মাদক কারবারি। এছাড়া মাদারপুর গ্রামের মো. ইব্রাহিম ও মো. শামিমকে পলাতক আসামি করে গোদাগাড়ী থানায় মাদক মামলা করা হয়েছে।

আব্দুল হাই বলেন, ‘জহরুলকে মাদকসহ ধরতে পুলিশ অনেকদিন ধরেই চেষ্টা করছিল। এজন্য জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা পরিচয় লুকিয়ে তার সঙ্গে পরিচিত হয়। পরে তাকে মাদক নেওয়ার কথা জানানো হলে সে হেরোইন বিক্রি করতে চায়। সোমবার রাতে মাদক বিক্রির সময় বাড়ির সামনে থেকে ২০০ গ্রাম হেরোইনসহ জহরুল মেম্বারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগী নাহিদ নামের এক যুবককেও গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গে থাকা আরও দুইজন পালিয়ে গেলে তাদের ধরা সম্ভব হয়নি। তবে মামলায় তাদের নাম উল্লেখসহ পলাতক দেখানো হয়েছে।’

তিনি বলেন, ‘টানা তিন বারের ইউপি সদস্য জহরুল মেম্বার প্রশাসনের তালিকায় থাকা মাদক সম্রাট। তার নামে দুটি মাদক মামলা আছে। সে দীর্ঘদিন থেকেই এই কাজ করে আসছে। এই ব্যবসা করে সে অনেক জমিজমা, বাড়ি-গাড়ি ও অর্থবিত্তের মালিক হয়েছে।’

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘ডিবির করা মামলায় জহরুল মেম্বার ও তার সহযোগী নাহিদকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।’


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা