× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নদীর স্বাভাবিক প্রবাহ ফেরাতে ও ভাঙন রোধে সরকার কাজ করছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বগুড়া অফিস

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১৭:১৫ পিএম

বগুড়ায় করতোয়া নদীর তীর সংরক্ষণ ও পুনঃখননকাজ পরিদর্শন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ায় করতোয়া নদীর তীর সংরক্ষণ ও পুনঃখননকাজ পরিদর্শন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘দেশের ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখননের উদ্যোগের আওতায় ছয় মাসের লক্ষ্যমাত্রার অধিক কাজ সম্পন্ন হয়েছে। নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, ভাঙন রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকার কাজ করছে। এর অংশ হিসেবে বগুড়ার করতোয়া, গজারিয়া ও ইছামতী নদী পুনঃখনন করা হবে।’

রবিবার সকালে বগুড়ায় করতোয়া নদীর তীর সংরক্ষণ ও পুনঃখননকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। 

তিনি বলেন, করতোয়া, গজারিয়া ও ইছামতী নদী পুনঃখননের প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) প্রায় ১ হাজার ৯৪ কোটি টাকা ব্যয়ে অনুমোদন পেয়েছে। চলতি মাসের মধ্যেই প্রধানমন্ত্রী এই প্রকল্পের উদ্বোধন করতে পারেন। 

প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীর দুই পাশে ওয়াকওয়ে নির্মাণ করা হবে। এতে শহরের সৌন্দর্য বাড়বে। পাশাপাশি বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য সংরক্ষণের সুযোগ তৈরি হবে। এখন কোন নদী থেকে বালু উত্তোলন করা যাবে, আর কোন নদী থেকে যাবে না, তা নির্ধারণে কাজ চলছে। তালিকা অনুযায়ী জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হবে। এদিকে নদী খননের টেন্ডার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। প্রকল্পের আওতায় মোট ২৯৪ কিলোমিটার খননের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বগুড়ার সংশ্লিষ্ট নদী এলাকায় ছয় কিলোমিটার খননের কাজ করা হবে বলে জানান তিনি।

পরিদর্শনকালে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ, জেলা পরিষদের প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা