× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গৌরনদীতে পরিত্যক্ত স্থানে মিলল ৯ ককটেল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১৬:৫৯ পিএম

গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেল উদ্ধার করে এসআরবি বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেল উদ্ধার করে এসআরবি বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেল উদ্ধার করেছে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা।

রবিবার দুপুর সোয়া দুইটার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুন্দরদী এলাকায় অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে টরকী পানভান্ডার ও কবির ঘরামীর বাড়ির মধ্যবর্তী একটি পরিত্যক্ত স্থানে ককটেলসদৃশ বস্তু দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা বিষয়টি থানা-পুলিশকে জানান। খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে রাখেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, এসআরবি বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যদের সহায়তায় ৯টি ককটেল উদ্ধার করা হয়েছে। এসব ককটেল সেখানে কীভাবে এলো, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা