× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ১৪

কোটালীপাড়া প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১৫:৩৭ পিএম

কোটালীপাড়া উপজেলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জন আহত হয়েছে। আহতদের একজন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কোটালীপাড়া উপজেলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জন আহত হয়েছে। আহতদের একজন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জন আহত হয়েছে।

রবিবার (১ নভেম্বর) সকালে কোটালীপাড়া-রাজৈর সড়কের দিঘলিয়া এলাকায় ও কোটালীপাড়া উপজেলার পশ্চিমপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।

কোটালীপাড়া-রাজৈর সড়কের দিঘলিয়া এলাকায় যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গিয়ে ১৩ জন যাত্রী আহত হয় এবং পশ্চিমপাড় বাসস্ট্যান্ডের উত্তর পাশে লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো. সাগর নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।

স্হানীয়রা আহতদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।বাস দুর্ঘটনায় আহতরা হলেনÑ হরেন, আব্দুল মান্নান, আলাউদ্দিন, তরনী রায়, ইকবাল, মাসুদ রানা, শ্যামল দাস, অহিদ, রাজিব গাইন, আব্বাস, কালাম, তরিকুল ইসলাম, হিরবা ও মো. সাগর।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জানায়, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মোটরসাইকেল আরোহী মো. সাগরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এবং বাস দুর্ঘটনায় আহত আরো দুইজনকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ পাঠানো হয়েছে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এদের মধ্যে মো. সাগর ঢাকা কোতোয়ালি থানার দক্ষিণ সিটি কর্পোরেশনের মিটফোর্ড বাবুবাজারের বাসিন্দা আদেল উদ্দিন সিপাইর ছেলে বলে জানা গেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা