× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছেলের মৃত্যুর খবর শুনে দুবাইয়ে বাবার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১৪:১৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সাত মাসের শিশুসন্তানের মৃত্যুর খবর শুনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে দুবাইয়ে মারা গেছেন প্রবাসী বাবা আরিয়ান (৩৫)।

একই দিনে মারা গেছেন পরিবারের আরও এক স্বজন। একদিনে পরিবারের তিন সদস্যের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার একটি গ্রামে।
গত শনিবার  উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের আশা গ্রামে এ ঘটনা ঘটে।

একের পর এক মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

স্থানীয়রা জানান, আশা গ্রামের আরিয়ান জীবিকার তাগিদে দুবাইয়ে থাকতেন। তার সাত মাস বয়সি ছেলে আদর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিল। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

ছেলের মৃত্যুর খবর শুনে শোকে ভেঙে পড়েন আরিয়ান। ওই দিন বিকেলে দুবাইয়ে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় বলে স্বজনরা জানান।

এদিকে একইদিনে মারা যান শিশু আদরের মায়ের দাদি। একদিনে তিন স্বজনকে হারিয়ে শোকাহত পরিবারটি যেন বাক্‌রুদ্ধ। তাদের আহাজারিতে চোখের পানি ধরে রাখতে পারছেন না প্রতিবেশীরাও।

প্রতিবেশী মো. কবির মাঝি বলেন, সাজানো একটি পরিবার একদিনের ব্যবধানে এলোমেলো হয়ে গেল। এমন মৃত্যু মেনে নেওয়া যায় না।

নিহত শিশুর নানা মো. জসিম হাজারী কান্নাজড়িত কণ্ঠে বলেন, নিহত শিশুটি আমার নাতি, আর আরিয়ান আমার জামাতা। একইদিনে মারা গেছেন আমার শাশুড়িও। এক দিনে তিনটি শোক আমাকে স্তব্ধ করে দিয়েছে।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা