যশোর প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১৩:০০ পিএম
প্রতীকী ছবি
যশোরের কেশবপুরে ব্রাহ্মণডাঙ্গা গ্রামের একটি ধানক্ষেতের পাশ থেকে অজ্ঞাত নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তাদের বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর হবে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে কেশবপুর থানা পুলিশ।নিহতদের মধ্যে পুরুষের শরীরে গামছা জড়ানো ও নারীর শরীরে ম্যাক্সি পরা রয়েছে।
স্থানীয়রা জানান, কেশবপুর উপজেলার ব্রাহ্মণডাঙার একটি ধানক্ষেতের পাশে লাশ দুটি দেখতে পাই। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দু'টিকে উদ্ধার করে। এখনো পর্যন্ত তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মৃত্যু দেহ দুটি উদ্ধার করা হয়েছে। ফরেনসিক বিভাগের দল আসার পর মরদেহের সুরাত হাল রিপোর্ট করবে। এখনো পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত হয়নি।