× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুর আর্ট একাডেমির নবগঠিত কমিটির অভিষেক

রংপুর অফিস

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ২২:৪১ পিএম

রংপুর নগরীর ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রসিক প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুর নগরীর ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রসিক প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুর আর্ট একাডেমির নবগঠিত কমিটির অভিষেক, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে নগরীর রংপুর ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত এ  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী।

রংপুর আর্ট একাডেমির উপদেষ্টা পর্ষদের সভাপতি মেরিনা লাভলী'র সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন একাডেমির চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম রেপিড। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার চোখের চেয়ারম্যান তানবির হোসেন আশরাফী, কিন্ডারগার্টেন সোসাইটির রংপুর মহানগর সভাপতি জাহাঙ্গীর আলমসহ অন্যরা।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক বা একাডেমিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। পাঠ্যক্রমের বাইরের শিক্ষা, সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমেও শিশু-কিশোরদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটাতে হবে।

তারা বলেন, এসব কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।  শেষে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা