মনপুরা (ভোলা) প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ২২:৩৩ পিএম
হাজী মো. হানিফ মিয়া। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ভোলার মনপুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মনোয়ারা বেগম মহিলা কলেজের লাইব্রেরিয়ান সাংবাদিক সীমান্ত হেলালের বাবা হাজী মো. হানিফ মিয়া (৯০) মারা গেছেন।
শনিবার ভোররাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরজ্ঞান গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
হাজী হানিফ মিয়ার মৃত্যুতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
হাজী মো. হানিফ মিয়ার বড় ছেলে মো. মহিউদ্দিন ভোলার নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ। অন্য দুই ছেলে ব্যবসার সঙ্গে যুক্ত, মেয়েরা গৃহিণী। মৃত্যুকালে তিন অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।