× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশের প্রথম ‘গামা ইরেডিয়েশন সেন্টার’ উদ্বোধন

গাজীপুর সিটি প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ২২:২০ পিএম

শ্রীপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) আঞ্চলিক গবেষণা কেন্দ্রে স্থাপিত এই সেন্টারের উদ্বোধন করেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আমিন উর রশিদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শ্রীপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) আঞ্চলিক গবেষণা কেন্দ্রে স্থাপিত এই সেন্টারের উদ্বোধন করেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আমিন উর রশিদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশে প্রথমবারের মতো উদ্বোধন করা হয়েছে গামা ইরেডিয়েশন সেন্টার। শনিবার গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) আঞ্চলিক গবেষণা কেন্দ্রে স্থাপিত এই সেন্টারের উদ্বোধন করেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আমিন উর রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, গামা ইরেডিয়েশন প্রযুক্তি শুধু বাংলাদেশ না, বিশ্বজুড়ে বিস্তৃত। কৃষিপণ্যের সংরক্ষণকাল বৃদ্ধি, পচন রোধ এবং ক্ষতিকর জীবাণু ধ্বংসে গামা ইরেডিয়েশন প্রযুক্তি দেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। তার মতে, এ প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ফলমূল ও কৃষিপণ্যের রপ্তানি বাড়ানোর সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, কৃষিপণ্য রপ্তানির উপযোগী ও নিরাপদ করতে গাজীপুরে গামা ইরেডিয়েশন সেন্টার স্থাপন করা হয়েছে। এ প্রযুক্তির মাধ্যমে কৃষিপণ্যের ফল ও ফসলের পচন রোধ করে সংরক্ষণ করে ক্ষতিকর জীবাণু ধ্বংসের পাশাপাশি সংরক্ষণক্ষমতা বাড়ানো সম্ভব হবে। ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষিপণ্যের চাহিদা ও বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

মন্ত্রী বলেন, আম, কাঁঠাল ও আনারসের মতো দেশীয় ফলের আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। তবে নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় বাজার ধরা যাচ্ছে না। এসব বাজারের সম্ভাবনা কাজে লাগাতে গামা ইরেডিয়েশন সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকের উৎপাদিত পণ্যের বাজার নিশ্চিত করতে পর্যায়ক্রমে দেশের সব জেলায় এ ধরনের কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের।

তিনি বলেন, এবার প্রথমবারের মতো দেশে পেঁয়াজ আমদানি করতে হয়নি। গামা ইরেডিয়েশন প্রযুক্তির মাধ্যমে মৌসুমি ফলসহ গাজর ও ক্যাপসিকামের মতো সবজি প্রক্রিয়াজাত ও সংরক্ষণের সুযোগ বাড়বে। এতে কৃষক তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবেন এবং কৃষিপণ্যের অপচয় কমবে।

পরে মন্ত্রী গামা ইরেডিয়েশন সেন্টারের কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ চীনের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

বিনা সূত্রে জানা গেছে, ২০২৪ সালে চায়না আইসোটোপ অ্যান্ড রেডিয়েশন করপোরেশন কেন্দ্রটি নির্মাণের কার্যাদেশ পায়। বাংলাদেশে প্রতিষ্ঠানটির এটিই প্রথম বড় ধরনের ইপিসি প্রকল্প।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা