× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আধিপত্য বিস্তার নিয়ে সাজেকে দুপক্ষের মধ্যে ফের গোলাগুলি

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ২২:১৭ পিএম

রাঙামাটির সাজেক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাঙামাটির সাজেক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাঙামাটির সাজেকে আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে জেএসএস ও ইউপিডিএফের সশস্ত্র কর্মীদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ১টার দিকে কলাবুনিয়া এলাকার দুর্গম পাহাড়ে এ গোলাগুলি শুরু হয়। এতে আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে গতকাল দুপুরে গোলাগুলির ঘটনা ঘটে। উভয় পক্ষের মধ্যে থেমে থেমে গুলিবিনিময় হয়। তবে দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। 

গতকাল গোলাগুলির ঘটনায় আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, শনিবার দুপুর ১টা থেকে সাজেকের কলাবুনিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি হয়। এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও যৌথ নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

আজ ১২ ঘণ্টার জন্য অবরোধ শিথিল : এদিকে শনিবার সাজেকে চলমান অবরোধের ১০ দিন পূর্ণ হয়েছে। সকালে সাজেকের বিভিন্ন পয়েন্টে গাছের গুঁড়ি ফেলে অবরোধ পালন করেন আন্দোলনকারীরা। তবে সাধারণ মানুষের চরম দুর্ভোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং পাহাড়ি সম্প্রদায়ের মাসব্যাপী ধর্মীয় উৎসবের বিষয়টি বিবেচনায় নিয়ে আজ রবিবার ১২ ঘণ্টার জন্য অবরোধ শিথিলের ঘোষণা দিয়েছে আন্দোলনকারী সংগঠনগুলো। এর আগে শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা।

ভিডিও বার্তায় তিনি জানান, এলাকার সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য, কাঁচামালসহ বিভিন্ন মালামাল পরিবহন এবং জরুরি যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা অবরোধ শিথিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর সোমবার (২ নভেম্বর) থেকে আগের নিয়মে অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা