× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বের ৬ কোটি স্কাউটস সদস্য মানবতার সেবায় কাজ করছে : হুইপ দুলু

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ২১:৫০ পিএম

নাটোর শহরের রাণী ভবানী রাজবাড়ি চত্বরে আয়োজিত আঞ্চলিক কাব ক্যাম্পুরীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন  জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নাটোর শহরের রাণী ভবানী রাজবাড়ি চত্বরে আয়োজিত আঞ্চলিক কাব ক্যাম্পুরীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘স্কাউট আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা সুশৃঙ্খল, মানবিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠছে। নিজেদের পাশাপাশি পরিবেশের সৌন্দর্য রক্ষায়ও তারা কাজ করছে। ভবিষ্যতে এসব শিক্ষার্থীই দেশের নেতৃত্ব দেবে।

অস্থির পৃথিবীতে সারা বিশ্বের ছয় কোটি স্কাউটস সদস্য নিরলসভাবে মানবতার সেবায় নিয়োজিত আছে। তাদের এই অসামান্য অবদান আগামীতে ব্যাপকভাবে মূল্যায়ন করা হবে বলে আমি বিশ্বাস করি।’

শনিবার দুপুরে শহরের রাণী ভবানী রাজবাড়ি চত্বরে আয়োজিত আঞ্চলিক কাব ক্যাম্পুরীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

‘আজকের কাব, আগামীর নেতৃত্ব’ প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে বাংলাদেশ স্কাউটসের এই ৬দিনব্যাপী সপ্তম আঞ্চলিক কাব ক্যাম্পুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে হুইপ দুলু বলেন, রাণী ভবানী রাজবাড়ি ও উত্তরা গণভবনসহ নাটোর শহরকে আরও সুন্দর, পরিচ্ছন্ন, বসবাসযোগ্য ও বিনোদনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। আগামী চার বছর পর নাটোরকে নতুন রূপে দেখতে পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। নতুন, সুন্দর ও শান্তির নাটোর গড়ে তুলতে সবার সহযোগিতাও কামনা করেন।

রাজশাহীর ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এবং রাজশাহী আঞ্চলিক স্কাউটসের আঞ্চলিক পরিচালক মো. সাইফুল ইসলাম।

আয়োজকরা জানান, রাজশাহী বিভাগের আট জেলা ও একটি মেট্রোপলিটন এলাকার ২৬০টি ইউনিট থেকে কাব স্কাউট, ইউনিট লিডার, স্বেচ্ছাসেবক ও কর্মকর্তাসহ প্রায় ২ হাজার ২০০ জন এ ক্যাম্পুরীতে অংশ নিচ্ছেন। আগামী ৪ নভেম্বর ক্যাম্পুরী শেষ হবে।

শিশুদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সৃজনশীলতা, আত্মনির্ভরশীলতা ও সেবার মানসিকতা বিকাশে ক্যাম্পুরীতে ১২টি উচ্ছ্বাস ও পাঁচটি উৎসবের আয়োজন রাখা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি কাব স্কাউট সদস্যদের হাতে গাছের চারা তুলে দেন। পরে কাব সদস্যদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অতিথিদের মুগ্ধ করে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা