× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুবদলের আন্দোলনে শেখ হাসিনা পালিয়েছে: এমপি মোবাশ্বের

কুমিল্লা অফিস

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ২১:৪৭ পিএম

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি অনার্স কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি অনার্স কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘১৭ বছর যুবদলের নেতৃত্বেই বাংলাদেশে আন্দোলন হয়েছে। যুবদলের আন্দোলনেই বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়েছে। এই যুবকরাই ১২ তারিখে আমাকে এমপি বানিয়েছেন। আর তারাই আগামী দিনের নাঙ্গলকোট, আগামী দিনের বাংলাদেশ।’

শনিবার দুপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি অনার্স কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নাঙ্গলকোট উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনির। 

অনুষ্ঠানে এমপি মোবাশ্বের বলেন, আজ যারা বিএনপির নেতা হয়েছেন, তারা ছাত্রদল ও যুবদল করে নেতা হয়েছেন। তাদের কাছে দল নিরাপদ। তারা কোনো ব্যক্তির দল করেন না। তারা জিয়া পরিবারের লোক, ধানের শীষের লোক। ১২ তারিখের নির্বাচনে সেটি প্রমাণ হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে জনগণকে কথা দিয়েছিলাম, জনগণকে দেওয়া সেই অঙ্গীকার রক্ষা করতে হলে যুবদলকে দায়িত্ব দিতে হবে। এবার যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী একটু ব্যতিক্রম। গত বছর ঠিক এমন দিনে যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছিল। এর ফলে আপনারা আনন্দ থেকে বঞ্চিত হয়েছিলেন।

এমপি আরও বলেন, বিরোধিতা করলে কমিটিতে রাখা যাবে না, এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। পেছনে তাকালে দেখা যাবে ৯০ শতাংশ লোক অন্য ধারার রাজনীতি করতেন। আমি যদি কৃপণতা করতাম, তাহলে তারা আমার পাশে বসতে পারতেন না। নেতা হতে হলে উদার মনের হতে হবে। সবার জন্য দরজা উন্মুক্ত রাখতে হবে। আমি খোলা মনে রাজনীতি করি।

এসময় আরও বক্তব্য দেন- অ্যাডভোকেট হামিদুল হক ভূঁইয়া, পৌরসভা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন (ছোট নয়ন), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কলিমুল্লাহ, উপজেলা বিএনপি নেতা নুরুল ইসলাম সোহাগ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ডা. বাহার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মমিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা