× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিনাজপুরে ক্যানসার সচেতনতা কর্মসূচির সমাপনী অনুষ্ঠান

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ২১:৪০ পিএম

দিনাজপুরে মাসব্যাপী ক্যানসার সচেতনতা কর্মসূচির সমাপনী ও বৈজ্ঞানিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দিনাজপুরে মাসব্যাপী ক্যানসার সচেতনতা কর্মসূচির সমাপনী ও বৈজ্ঞানিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দিনাজপুরে মাসব্যাপী ক্যানসার সচেতনতা কর্মসূচির সমাপনী ও বৈজ্ঞানিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় জিয়া হার্ট ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে স্তন ক্যানসারের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ, প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় দিনাজপুরের ১৩টি উপজেলায় গোলাপি সড়ক শোভাযাত্রাসহ মাসব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে ক্যানসার সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার কথা তুলে ধরা হয়।

বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম এবং দিনাজপুরের খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হাসপাতালের যৌথ উদ্যোগে এ আয়োজনে সভাপতিত্ব করেন ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার তাসকিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি ও স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ বলেন, দিনাজপুরের ১৩টি উপজেলায় ২ দিনব্যাপী আয়োজিত বর্ণাঢ্য 'গোলাপি সড়ক শোভাযাত্রা'র মাধ্যমে সর্বস্তরের মানুষের কাছে স্তন ক্যানসার সম্পর্কিত সচেতনতার বার্তা অত্যন্ত সফলভাবে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। ক্যানসার প্রতিরোধে সঠিক তথ্যের প্রচার এবং সচেতনতার কোনো বিকল্প নেই।

অধ্যাপক ডা. মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, স্তন ক্যানসার প্রতিরোধে প্রাথমিক লক্ষণসমূহ সময়মতো সনাক্তকরণই জীবন বাঁচানোর সবচেয়ে বড় চাবিকাঠি। জেলা ও উপজেলা পর্যায়ে মানুষের মধ্যে এ বিষয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টি করা এখন সময়ের দাবি। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা