আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ২১:৩৫ পিএম
প্রতিকী ছবি
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর ধনতলা সিনিয়র আলিম মাদরাসা থেকে ৮জন পরীক্ষা দিলেও পাস করেছেন মাত্র একজন শিক্ষার্থী।
শনিবার প্রকাশিত এইচএসসি’র ফলাফলে দেখা যায়, উপজেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪২৩ জন পরীক্ষায় অংশ নেন। এরমধ্যে মাত্র ৪৩৬ পরীক্ষার্থী পাস করেছেন, আর ৯৮৭ জনই পাস করতে পারেননি।
সান্তাহার সরকারি কলেজ থেকে ৪জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে এবং সর্বোচ্চ পাশের হার এই প্রতিষ্ঠানেরই। এবার এ কলেজ থেকে অংশ নেয় ৯৩০জন এবং পাশ করেছে ২৬৬জন পরীক্ষার্থী। সর্বনিন্ম পাশের হার উপজেলার নসরতপুর ধনতলা সিনিয়র আলিম মাদরাসার। এই প্রতিষ্ঠান থেকে ৮জন শিক্ষার্থী অংশ নিলেও পাস করেছেন মাত্র ১জন। অন্য প্রতিষ্ঠানের মধ্যে আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজে অংশ নেয় ২১৪ জন, আর পাশ করেছে ২৫ জন, সান্তাহার মহিলা কলেজের ৯০ জনের মধ্যে পাস করেছে ১৭ জন, সান্তাহার টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে অংশ নেয় ২৭ জন আর পাস করেছেন ৯ জন, বীর বিক্রম শহীদ লে. আহ্সানুল হক ডিগ্রী কলেজ থেকে অংশ নেয় ৭৫ জন আর পাস করেছেন ৬ জন এবং ওই কলেজেরই উচ্চ মাধ্যমিক ব্যবসায় ব্যবস্থাপনা ও প্রযুক্তি শিক্ষা শাখা থেকে অংশ নেয় ৪ জন আর পাস করেছেন ৩ জন, আদমদীঘি আধুনিক কারিগরি কলেজ থেকে অংশ নেয় ৪০ জন আর পাশ করেছেন ১৭ জন, হাজী তাছের আহম্মেদ মহিলা কলেজ থেকে অংশ নেয় ৮৮ জন আর পাশ করেছেন ৪৯ জন এবং ওই কলেজের উচ্চ মাধ্যমিক ব্যবসায় ব্যবস্থাপনা ও প্রযুক্তি শিক্ষা শাখা থেকে অংশ নেয় ১৭ জন আর পাস করেছেন ১০ জন, নসরতপুর ডিগ্রী কলেজ থেকে অংশ নেয় ৫৭ জন আর পাস করেছেন ৯ জন, চাঁপাপুরে জালাল উদ্দিন আহমেদ কলেজ থেকে অংশ নেয় ৪৫ জন আর পাস করেছেন ২৬ জন। এছাড়া আদমদীঘি আদমিয়া ফাজিল মাদরাসা থেকে অংশ নেয় ২৪ জন আর পাস করেছেন ১৫ জন এবং কড়ই আলহাজ আশরাফুননেছা আলিম মাদরাসা থেকে অংশ নেয় ১৮ জন আর পাস করেছেন ৮ জন।
ফলাফল প্রসঙ্গে আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন বলেন, আমি মূলত দুপচাঁচিয়া উপজেলার দায়িত্বে রয়েছি। আদমদীঘিতে অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকি।